Best Pool in মালয়েশিয়া
Watch live streaming cameras covering pool locations across মালয়েশিয়া.
Discover Pool in মালয়েশিয়া
Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of pool webcams in মালয়েশিয়া offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.
About মালয়েশিয়া
মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। এটি ১৩টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক রাজতন্ত্র। দেশটি দক্ষিণ চীন সাগর দ্বারা পূর্ব-পশ্চিমে দুইটি অঞ্চলে বিভক্ত, যেগুলি একে অপরের থেকে ৬৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এগুলি হল এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত পশ্চিম মালয়েশিয়া বা উপদ্বীপীয় মালয়েশিয়া এবং বোর্নিও দ্বীপের উত্তরাংশে অবস্থিত পূর্ব মালয়েশিয়া। উপদ্বীপীয় মালয়েশিয়ার সাথে উত্তরে থাইল্যান্ডের স্থল- ও সমুদ্র সীমান্ত আছে, দক্ষিণে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের সাথে, এবং দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সাথে সমুদ্র সীমান্ত আছে। উপদ্বীপীয় মালয়েশিয়ার ভেতর দিয়ে উত্তর-দক্ষিণে একাধিক পর্বতশ্রেণী প্রসারিত হয়েছে। পূর্ব মালয়েশিয়ার সাথে উত্তরে ব্রুনাই ও দক্ষিণে ইন্দোনেশিয়ার স্থল- ও সমুদ্র সীমান্ত আছে এবং ফিলিপাইন ও ভিয়েতনামের সমুদ্র সীমান্ত আছে। কুয়ালালামপুর মালয়েশিয়ার জাতীয় রাজধানী, বৃহত্তম নগরী ও কেন্দ্রীয় সরকারের আইনপ্রণয়ণ বিভাগের (সংসদ) অধিষ্ঠানস্থল। অন্যদিকে পুত্রজায়া শহরটি মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র, যেখানে সরকারের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ উভয়েই অবস্থিত। মালয়েশিয়ার জনসংখ্যা ৩ কোটি ৪০ লক্ষেরও বেশি, ফলে এটি বিশ্বের ৪৩তম সর্বাধিক জনবহুল দেশ। ইপোহ, ক্লাং, শাহ আলম, জোহোর বাহু, পেতালিং জায়া, সেবেরাং পেরাই ও কাজাং আরও কয়েকটি প্রধান শহর। গ্রীষ্মমণ্ডলীয় (ক্রান্তীয়) অঞ্চলে অবস্থিত মালয়েশিয়াতে সারা বছর উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করে ও প্রচুর বৃষ্টিপাত হয়। ১ লক্ষ ৯২ হাজার বর্গকিলোমিটার আয়তনের অতিবৃষ্টি অরণ্যের অধিকারী মালয়েশিয়া বিশ্বের ১৭টি মহাবিচিত্র দেশগুলির একটি; এখানে বিপুল সংখ্যক স্থানীয় বন্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে। মালয়েশিয়ার জোহোর রাজ্যের তানজুং পিয়াই শহরটি ইউরেশিয়া মহাদেশের সর্বদক্ষিণ বিন্দু।
📖 Read more on Wikipedia