München
München, জার্মানি
Welcome to the live streaming webcam for München, perfectly situated in the vibrant region of München, জার্মানি. Watching this live camera allows you to instantly experience the local atmosphere and monitor current climate conditions.
About মিউনিখ
মিউনিখ বা ম্যুনশেন মধ্য ইউরোপের রাষ্ট্র জার্মানির দক্ষিণ-মধ্যভাগে, অস্ট্রিয়া-জার্মান সীমান্তের কাছে অবস্থিত একটি বৃহৎ শহর। প্রশাসনিকভাবে মিউনিখ জার্মানির বায়ার্ন (বাভারিয়া) রাজ্যের রাজধানী শহর। জনসংখ্যার বিচারে এটি বায়ার্ন রাজ্যের বৃহত্তম, দক্ষিণ জার্মানির বৃহত্তম এবং সমগ্র জার্মানির ৩য় বৃহত্তম নগরী । এখানে প্রায় ১৫ লক্ষ লোকের বাস। ভৌগোলিকভাবে শহরটি আল্পস পর্বতমালার থেকে ৫০ কিলোমিটার উত্তরে ৫২০ মিটার উচ্চতায় একটি সমতল মালভূমিতে অবস্থিত। ইজার নদীটি শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। শিল্পোৎপাদন, শিক্ষা, সংস্কৃতি ও পরিবহনের দৃষ্টিকোণ থেকে মিউনিখ জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ শহর, যার কারণে সারা দেশ থেকেই বহু অভিবাসী এখানে বসবাস করতে আসে। পর্যটকদের কাছে মিউনিখের অভিজাত সব বিপণী, চলতি নৈশক্লাব, উন্নতমানের মদ্যপানীয় চোলাইয়ের বিভিন্ন কারখানা ও প্রাণোচ্ছল উৎসব-উদ্দীপনা আকর্ষণের কিছু প্রধান কারণ। বাৎসরিক অক্টোবারফেস্ট নামের বিয়ার পানের উৎসবটি সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে। এছাড়া মিউনিখ জার্মানি থেকে আল্পস পর্বতমালা অঞ্চলে প্রবেশের দ্বার হিসেবেও গণ্য হয়।
📖 Read more on Wikipedia📍 Location Facts
-
Country
জার্মানি
- Region বায়ার্ন
- City München
- Coordinates 48.1304°N, 11.5807°E